1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র সরবরাহের দায় স্বীকার মাজেদুল হক হেলালের এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন, বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের

চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার

এ.এম. আইয়ুব
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

১৮ তারিখের প্রেস রিলিজে জানা যায়, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ও প্রেস রিলিজ দেওয়ার আগ পর্যন্ত চকরিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এসআই শাহেদুল্লা, মহিউদ্দিন ভূইয়া, আনোয়ারা হোসেন, শফিকুল ইসলাম রাজা, ফারুক হোসেন, ইমরুল হকসহ এএসআই পল্লব কিশোর দে, জুয়েল বড়ুয়া, আবু তাহের, আল-আমিন ও সজিব দাশসহ পুলিশের একটি চৌকস দল।

অভিযানে ১ জন সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী, ৫ জন সিআর মামলার আসামী, ৪ জন জিআর মামলার আসামী এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকরিয়া থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত ১৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park