1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ ২০২৫–২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত চারটি বিভাগের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে অংশ নেয় ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করে গবেষকদের কাজকে আরও সুষ্ঠু ও ফলপ্রসূ করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে। মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান।


প্রতি বিভাগের বহিঃস্থ বিশেষজ্ঞরা অনলাইনে যুক্ত হয়ে গবেষণা প্রস্তাবনার ওপর মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা তাদের গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন।
সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park