আপিলের সুযোগ পেলেন জুবাইদা রহমান, হাইকোর্টে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মাফ করে আপিল করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে জুবাইদা রহমানের দাখিল করা বিলম্ব মাফের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
এই আদেশের ফলে তিন বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন জুবাইদা রহমান।