সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বিভাগ: জাতীয় রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 05 Jul 2026, 01:20 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে এমন নকশা তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।




এতে আরও বলা হয়েছে, সরকারি প্রচারসামগ্রীতে অপ্রয়োজনীয় উপাদান পরিহার করে তথ্যনির্ভর ও বিষয়ভিত্তিক উপস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্পর্কে জনগণ পরিষ্কার ধারণা পায়।

মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্রে উল্লেখ করেছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে এবং সরকারি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য