স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩
স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন তারা।


বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা, ই-পার্লামেন্ট চালু এবং সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও আলোচনা হয়।


এ ছাড়া সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য