সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দে
শিমুল তালুকদার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২
সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি শিব সুন্দর একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তিপত্র ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। মেইজ ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মেইজ ফাউন্ডেশনের সভাপতি আবুল মনছুর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেইজ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম কবির মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক।

​অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মোট ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। এ সময় তাদের হাতে বৃত্তিপত্র ও বিশেষ পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

​বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং মেইজ ফাউন্ডেশনের এ ধরনের কল্যাণকর উদ্যোগকে সাধুবাদ জানান।

ছবি সংযুক্ত 


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য