রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৭:৪৮
রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার



নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে শুক্রবারের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


তিনি জানান, শনিবার ভোরে ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইলে দরজা বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।


দরজা ভেতর থেকে লক করা থাকায় বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখতে গেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে ক্যাম্পের কয়েকজন সদস্যও জানালা দিয়ে তাকিয়ে এএসআই রুবেল হোসেনকে ওয়াশরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।


পরে উখিয়া থানা পুলিশের সহায়তায় ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


এপিবিএন অধিনায়ক আরও জানান, চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে।


তবে মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য