রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০০
রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ


রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হয়ে যাবে। তখন তিনি আর এমপি বা মন্ত্রী থাকবেন না। শপথ নেওয়ার পর থেকেই তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।


তিনি জানান, মির্জা ফখরুলের আসন শূন্য হওয়ার পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


এদিকে জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তিনি ভোট দেবেন কি না, সেটি তার দল জামায়াতে ইসলামী বলতে পারবে।


চিফ হুইপ আরও বলেন, বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যেহেতু জাতীয় সংসদের সদস্য, তাই তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য