রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬
রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল।


বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সংগঠনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ সময় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


সাক্ষাৎকালে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে নিজের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক চর্চা, সাংবাদিকতা, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।


ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সময় আনন্দ ও গর্ব প্রকাশ করেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য