রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫১
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট



রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিলের বিধানসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।


তিনি জানান, রিটটি এখনো এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে উপস্থাপন করা হয়নি। তবে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে রিটটি উপস্থাপন করা হতে পারে।


রিটে কী চাওয়া হয়েছে জানতে চাইলে আইনজীবী ইউনূছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।


এ ছাড়া ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।


তিনি আরও জানান, আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হবে।


রিটে আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনূছ আলী আকন্দ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য