রাষ্ট্রপতি নির্বাচনের ফল কখন, জানালেন সিইসি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:২১
রাষ্ট্রপতি নির্বাচনের ফল কখন, জানালেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটগ্রহণ শেষে সিইসি বলেন, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা শুরু করেছেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শুরুর আগে সিইসি জানিয়েছিলেন, যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই ঘোষণা করা হবে। ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

এদিকে নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য