বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হবেন—এ প্রশ্নে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে সাবেক উপদেষ্টা ও আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মতামত প্রকাশ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, তাঁর মতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির পদে একজন যোগ্য ব্যক্তি।
ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে মির্জা ফখরুল দীর্ঘদিন দলের হাল ধরেছেন, রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মির্জা ফখরুল ভদ্র, সৎ, সদাচারী ও সুবক্তা হিসেবে পরিচিত।
পোস্টে তিনি আরও লেখেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন।
ড. আসিফ নজরুলের ভাষ্য, বিএনপিতে রাষ্ট্রপতি পদে উপযুক্ত আরও কয়েকজন ব্যক্তি থাকলেও তাঁর বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সবচেয়ে বিচক্ষণ এবং রাষ্ট্রপতি হিসেবে সম্ভাব্য সেরা প্রার্থী হতে পারেন।
পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করে লেখেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রস্তাব দেওয়া হলে মির্জা ফখরুল যেন তা গ্রহণ করে উল্লেখ্ ড. আসিফ নজরুলের এই বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে বা কে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি