কিছুক্ষণের মধ্যেই শেষ হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৫৬
কিছুক্ষণের মধ্যেই শেষ হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।


জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে কতটি ভোট পড়েছে, কতটি বৈধ হয়েছে এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন, তা ঘোষণা করবেন নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।


ভোট গণনা ও ফলাফল ঘোষণাসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য