জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।


জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রপতি অশ্রুসিক্ত চোখে বলেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি; কিন্তু এর জন্য মূল্য দিতে হয়েছে অনেক বেশি।’


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না। এ দেশে যেন আর কোনো দিন এ ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


পরিদর্শন শেষে রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন।


এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকসহ রাষ্ট্রপতির কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য