ইবিতে ছাত্রশক্তির ব্যনার ছিঁড়ে ফেলার পর ফের লাগানো হলো ব্যনার

দে
চয়ন কুন্ডু
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:১০
ইবিতে ছাত্রশক্তির ব্যনার ছিঁড়ে ফেলার পর ফের লাগানো হলো ব্যনার



ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার পর নতুন করে আবারও ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শিরোনামে একটি ব্যানার টাঙিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি।  



মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান-ফটক সংলগ্ন মুক্ত বাংলায় নতুন করে সংগঠনটির আহ্বায়ক ফয়াদ হাসানের নেতৃত্বে ব্যানারটি টাঙানো হয়। 



এর আগে গতকাল ক্যাম্পাসের ঝালচত্বরে একই ব্যানার টাঙ্গানো হলে ব্যানারটি ২ ঘণ্টার পর সন্ধ্যায় ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পুনরায় ব্যানারটি টাঙানো হয়। 



ফের ব্যানার টাঙ্গানো শেষে আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, সরকারের সমালোচনা করা আমাদের গণতান্ত্রিক অধিকার।আমরা যেকোনো ব্যক্তির সমালোচনা করতে পারি, এটি আমাদের রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার। একটি ব্যানার ছিঁড়ে ফেলে সরকারের ছয় মাসের যে অসীম ব্যর্থতা, সে ব্যর্থতা কখনোই ঢাকতে পারবেন না। এই ব্যর্থতা প্রত্যেকটি নাগরিকের মস্তিষ্কে ক্ষোভ আকারে লিখা আছে, যা দ্রুতই বিস্ফোরিত হবে।



তিনি আরও বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটি ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রণ করার পাঁয়তারা করছে। তারা বিভিন্ন ভয়ভীতি, প্রলোভন দেখিয়ে প্রত্যেকটি ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে, যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নৈতিক দাবি-দাওয়া, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলা বোল্ড অবস্থান নিতে না পারে। ​আমাদের বিভিন্ন সদস্যকে হয়তো ভয়ভীতি প্রদর্শন বা প্রলোভন দেখানোর কোনো প্রচেষ্টা তারা করতে পারে। আমাদেরকে আপনারা যেকোনো কিছুই করতে পারেন, কারণ আমরা মৃত্যুকে দেখে এসে আজকে এখানে দাঁড়িয়েছি। জুলাইয়ের রক্ত স্নাত রাজপথ থেকে আমরা উঠে এসেছি। 



​তিনি আরও বলেন, আপনাদের বর্তমানে নব্য স্বৈরাচার হয়ে ওঠার যে চেষ্টা চালাচ্ছেন, তার বিচার বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিক করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ২০ হাজার শিক্ষার্থী আছে, তারা করবে। 


আমরা দেখতে চাই— আজও কি গতকালের মতো তারা এই ব্যানারটি ছিঁড়ে ফেলে কি-না, তারা সত্যিকারের অর্থে স্বৈরাচার যে সেটি ১০০% তারা প্রুফ করে কিনা।




সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য