দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৭
দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস


বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।


২০০৭ সালে সরকারি বাড়ি বিক্রির অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। মামলাগুলোতে তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিনা দরপত্রে বিক্রি করে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি করার অভিযোগ আনা হয়।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ১৫টি মামলাতেই তাকে খালাস দেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য