সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে দুই দরিদ্র ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের দরিদ্র মোছা. মেহেরুন্নেছা (৩২) কে ঘর নির্মাণের জন্য নগদ ২৫ হাজার টাকা এবং পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের দরিদ্র সুয়েব চৌধুরী (৩৫) কে চিকিৎসার জন্য নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রেহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী শাকিন শাহ।
এ সময় বক্তব্য দেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদসহ আরও অনেকে।
বক্তারা সংগঠনটির এমন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান