অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দে
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:৫২
অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছে। ইতি মধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছে পরামর্শ নিচ্ছি। তারন একটি প্রজেক্ট একদিনে হবে না। আমাদের সরকারের বয়স মাত্র ৫ মাস। আমাদের কিছু দিন সময় দেন। আমরা অল্প কিছুদিনের ভিতরে তিস্তা মহাপরিকল্পণা প্রজেক্টের কাজ পাইলট হিসেবে শুরু করবো। 


শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজিবপুর উপজেলার নদ-নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে চিলমারী বন্দর এলাকায় এসব কথা বলেন তিনি।


এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, চিলমারী বন্দর থেকে শুরু করে এই অঞ্চলে গত কয়েকদিনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও কুড়িগ্রামে আগামী দিনে যেন স্থায়ী ভাবে আমরা বাধ নির্মাণ করতে পারি সেজন্য দুটি প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুটির কাজের অগ্রগতি এবং কত দ্রুততার সাথে বাস্তবায়ন করে এই কুড়িগ্রাম জেলার ভাঙ্গন রোধ করতে পারি। যাতে করে এখানকার কোন মানুষের ঘর-বাড়ি, হাট-বাজার, মসজিদ,-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সেজন্য বর্তমান সরকার যে প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্পগুলো কত দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায় প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় এমপিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়ে পরিদর্শনে এসেছেন বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। নদ-নদীর ভাঙ্গন রোধে কোন দলীয় বিবেচনা থাকবে না।


তিনি বলেন, ইতিমধ্যে কুড়িগ্রামে প্রায় ১শ টির কাছাকাছি ভাঙ্গন কবলিত এলাকায় জুরুরী ভিত্তিতে কাজ করা হচ্ছে। এছাড়াও যেখানে কাজ করা দরকার সেখানে কাজ করার নির্দেশনা দেয়া হবে। এরপর গাইবান্ধায় ওয়ার্ল্ড ব্যাংকের দুটি প্রকল্প পরিদর্শন করবেন বলে জানায় মন্ত্রী।


পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, কুড়িগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুব সালেহী, সংরক্ষিত আসনের মহিলা এমপি সুরাইয়া জেরিন রনি, পানি উন্নয় বোর্ডের ডিজি মো: রুহুল আমিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য