২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

দে
আলমডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৫
২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৫৫) নামে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।


গ্রেপ্তার দেলোয়ার হোসেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর ভাইস চেয়ারম্যান। তিনি আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া (উত্তরপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য