1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার, অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত সলমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ, হবে পুনরায় ময়নাতদন্ত বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯ জন প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহ বাড়াতে নতুন প্রণোদনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি কিংবা কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে বিনিয়োগ নিয়ে এলে সেই বিনিয়োগের মোট পরিমাণের ওপর ১ দশমিক ৫ শতাংশ কমিশন বা ইনসেনটিভ প্রদান করা হবে।

বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশীয় বিনিয়োগ বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নিয়ন্ত্রণমুক্তকরণ বা ডিরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্যাংকঋণের সুদের হার কমিয়ে বিনিয়োগ উৎসাহিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। সুদের হার কমানো বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রমাণিত হলে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সাবিকুন নাহারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতির সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। অতীতের নীতিগত ভুলের প্রভাব যেমন ধীরে ধীরে দৃশ্যমান হয়েছে, তেমনি বর্তমান সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলোর সুফলও পেতে কিছুটা সময় লাগবে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রকৃত ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। যেসব শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও তাদের ব্যবসায়িক গ্রহণযোগ্যতা ও সক্ষমতা রয়েছে, তারা এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।

সংসদ সদস্য বেগম জহরত আবির আদিব চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে স্থানান্তরের ক্ষেত্রে বিদ্যমান আইনি ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর কৌশল ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিদেশ থেকে কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক বিনিয়োগ আনতে সক্ষম হলে তাকে মোট বিনিয়োগের ১ দশমিক ৫ শতাংশ কমিশন দেওয়া হবে। এর ফলে বিদেশে অবস্থানরত প্রভাবশালী ও দক্ষ বাংলাদেশিরা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park