1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত সলমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ, হবে পুনরায় ময়নাতদন্ত বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯ জন প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ

আল-আমিন হোসাইন
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকার নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজ ধসে পড়ায় ঢাকা পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাড়ের হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর রাত প্রায় ৩ টার দিকে একটি আলুর ট্রাক ব্রীজে ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ এর একটি ব্রিজের কাজ চলমান রয়েছে তার পাশেই দীর্ঘদিন ধরেই ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আলু বোঝাই ট্রাকটি ব্রীজ অতিক্রম করার সময় এটি ধসে পড়লে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বেইলি ব্রীজটির সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ব্রীজটি ধসে যাওয়ায় অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে নদী পার হতে হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহন বন্ধ রয়েছে।

পিরোজপুরের সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাসেল বলেন, ‘ঢাকা-পাথরঘাটা মহাসড়কে বেইলি ব্রীজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। ব্রিজটির ধারণ ক্ষমতা ২০ টন। অতিরিক্ত লোডের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। ব্যস্ততম ব্রিজটি দ্রুত সময়ের ভেতরে প্রতিস্থাপনের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন,
‘ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ২০ টন। কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে।’ তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি। দ্রুত ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park