1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার  মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সেগুলোর সঠিকতা যাচাই করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ-এর ড্রেস রোল যথাযথভাবে অনুসরণ করে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধানের নির্দেশনা দেন। পাশাপাশি কিট সামগ্রীর সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি পুলিশ সদস্যদের সুশৃঙ্খল জীবনযাপন, পেশাগত সততা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park