1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে আসছে নতুন নীতিমালা ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’—শেরপুর সদর হাসপাতালের সংকট তুলে ধরলেন এমপি সানসিলা মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ধর্মপাশায় কিল-ঘুষি ও মারধরে এক ব্যবসায়ীর মৃত্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী

অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে আসছে নতুন নীতিমালা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

দেশে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও পরিচালনা আরও সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, অনলাইন সংবাদ পোর্টালগুলোর কার্যক্রমে জবাবদিহিতা, শৃঙ্খলা এবং তথ্যের সঠিকতা নিশ্চিত করতেই এই নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ের যেসব সংবাদপত্রের প্রকাশনা কার্যক্রম দুর্বল বা প্রশ্নবিদ্ধ, সেগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়টি বর্তমানে পুনর্বিবেচনা করা হচ্ছে। সরকার যাচাই-বাছাই করে দেখছে, এসব সংবাদপত্র যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না।

তিনি আরও বলেন, কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সংসদে আলোচনার সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান বিভিন্ন সংবাদমাধ্যমে কথিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সংবাদ পোর্টালগুলোর দায়িত্বশীল পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, নতুন নীতিমালার মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া, পরিচালনাগত মানদণ্ড এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা নির্ধারণ করা হবে। এর ফলে দেশের ডিজিটাল গণমাধ্যম খাতে আরও শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে বলে আশা করছে সরকার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park