1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জে তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে নগরবাসী শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যু ১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম কিশোরগঞ্জে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার আলোচনা সভা  সাভার পৌরছাত্রদলের সভাপতি আরমান ও থানা সভাপতি মাশফি হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭

১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

উড়োজাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় মূল্য হ্রাসের ফলে অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা কমেছে।

রোববার (৭ জুন) বিইআরসির জারি করা এক আদেশে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ মে দাম কমিয়ে লিটারপ্রতি ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।

নতুন আদেশে আন্তর্জাতিক রুটে পরিচালিত এয়ারলাইনসগুলোর জন্যও জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ এপ্রিল দেশীয় রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ২২৭ টাকায় পৌঁছেছিল। এরপর কয়েক ধাপে মূল্য সমন্বয়ের মাধ্যমে দাম কমানো হয়। সর্বশেষ কমানোর ফলে গত দুই মাসে জেট ফুয়েলের দাম মোট ৫৭ টাকা হ্রাস পেয়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী থাকায় তার প্রভাব দেশের বাজারেও পড়ছে। ফলে বিইআরসি পর্যায়ক্রমে জেট ফুয়েলের দাম সমন্বয় করছে, যা দেশের বিমান পরিবহন খাতের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park