1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জে তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে নগরবাসী শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যু ১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম কিশোরগঞ্জে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার আলোচনা সভা  সাভার পৌরছাত্রদলের সভাপতি আরমান ও থানা সভাপতি মাশফি হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭ ফাঁসির রায়ের আদেশ দেওয়ার কতদিনের মধ্যে কার্যকর করতে হবে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন। এর মধ্যে ৬৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সাত শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। এর মধ্যে ৯১ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় আক্রান্তদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আক্রান্তদের একটি বড় অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park