কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি রাতের দিকে সংঘটিত হয় এবং এতে টার্মিনাল এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার ফলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন ও তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুয়েতের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের
টার্মিনালের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কিছু আগত ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পুনঃনির্দেশ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে এবং পরবর্তী আপডেট অনুযায়ী ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।