তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৪ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে তা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে পারে এবং সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সতর্কবার্তা দেন চীনা প্রেসিডেন্ট। রয়টার্সের খবরে বলা হয়, বৈঠকে শি জিনপিং বলেন, বাণিজ্য আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তবে তাইওয়ান ইস্যুই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়।
শি জিনপিং বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামলানো না হলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে এবং দুই দেশ সংঘর্ষ, এমনকি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।
চীনের কনসালটেন্সি প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার ভূরাজনৈতিক বিশ্লেষক জো মাজুর মন্তব্য করেন, অতীতেও বেইজিং তাইওয়ান ইস্যুতে কঠোর সতর্কতা দিয়েছে, তবে শি জিনপিংয়ের এবারের বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার মতে, শি এবার যুক্তরাষ্ট্রকে আরও স্পষ্ট ভাষায় সতর্ক করছেন, যেন তারা তাইওয়ান বিষয়ে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না নেয়।
এদিকে বৈঠকের পর বেইজিংয়ের টেম্পল অব হেভেনে ছবি তোলার সময় সাংবাদিকরা ট্রাম্পকে তাইওয়ান ইস্যু নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি।
তবে বৈঠকের শুরুতে ট্রাম্প শি জিনপিংয়ের প্রশংসা করে বলেন, তিনি একজন মহান নেতা এবং এই বৈঠক ইতিহাসের অন্যতম বড় শীর্ষ বৈঠক হতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

১০

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

১১

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

১৪

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

১৫

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

১৬

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

১৭

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

১৮

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

২০