আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন – দৈনিক দেশেরকথা
রুহুল আমিন
১৪ মে ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে)বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল করিম,
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট,সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার ,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,কৃষক মাসুদ রানা,মো.কায়কোবাদ
প্রমূখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়,অ্যাপসের মাধ্যমে ৩৬টাকা কেজি দরে কৃষকদের নিকট থেকে ১হাজার ৯৫৫মেট্রিক টন ধান এবং সরাসরি চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯টাকা কেজি দরে ১শত ৬৩ মেট্রিকটন চাল ও ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ১০০মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। আগামী ৩১আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১০

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

১১

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

১২

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

১৩

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

১৪

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

১৫

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

১৭

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

১৮

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

১৯

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

২০