1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ঝালকাঠিতে নারীর লাশ নিয়ে স্বজনদের বিক্ষাভ

ইলিয়াস খান
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

ঝালকাঠিতে নির্যাতনের চার’মাস পর হাসপাতালে মৃত্যু হওয়া এক নারীর লাশ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ঐ নারীর স্বজনরা। ঝালকাঠি পৌর এলাকার কলাবাগানের বাসিন্দা ৩৫ বছর বয়সী তাসলিমা বেগম বুধবার সকাল ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


নিহত তাসলিমা বেগমের স্বামী মো. খোকন বিশ্বাস দৈনিক দেশেরকথা কে বলেন, ‘জমিজমা সংক্রান্ত জের ধরে বাড়ির পাশের (নতুন কলাবাগান) হায়দার খানের ছেলে সাইফুল খান, তার স্ত্রী রেশমা বেগম, রজ্জাক ভূইয়ার ছেলে নুর জামাল ও নাতী এলিন ভূইয়া এবং আবুল ভূইয়ার ছেলে শামীম ভূইয়া চলতি বছরের  ১৫ এপ্রিল আমার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে নির্যাতন করেছে। ঘটনার পর ১৯ এপ্রিল ঝালকাঠি সদর থানায় একটি এজাহার দিয়েছি।

আমার স্ত্রীর একটি রগ কেটে যাওয়াসহ নান ধরনের শারীরিক ক্ষতি হয়। তার পর থেকে চারটি মাস যাবৎ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসনা করাই। সবংশেষে গত ১৬ আগষ্ট বাসায় বসে আমার স্ত্রীর শরীরের অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে ১৭ আগষ্ট সকালে মৃত্যুবরণ করেন।


এদিকে বুধবার ঝালকাঠিতে তাসলিমার মরদেহ আনার পর মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাশ নিয়ে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। জেলা প্রশাসক মো. জোহর আলীর পরামর্শে পরে তারা লাশ নিয়ে থানায় যায়। আসামী গ্রেফতার করা হবে থানা পুলিশের এমন আশ্বাসে নিহত তাসলিমার জানাজা ও দাফনের জন্য দুপুর ১ টায় লাশ বাড়িতে নিয়ে যায়। তবে ঐ মামলার আসামীরা কেউ এলাকায় নেই বলেও জানাগেছে।


সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, মারধরের ঘটনার পর এপ্রিল মাসেই বাদি খোকন বিশ্বাসের এযাহার পেয়ে ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড ধারায় মামলা রুজু করেছি। আইনিভাবে সব ব্যবস্থা নেয়া হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park