1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালীতে প্রায় ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি ভারতীয় ট্যাংকারে ইরানি নৌবাহিনী গুলি ছুঁড়েছে বলে দাবি করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং টাইমস অব ইন্ডিয়া। শনিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে হরমুজ এলাকায় দুটি জাহাজ অবস্থান করছিল, যার মধ্যে ‘জাগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’ নামের ট্যাংকার অন্তর্ভুক্ত ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘জাগ অর্ণব’কে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়, যদিও একই এলাকায় থাকা ‘সানমার হেরাল্ড’ কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি এবং সেটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে দাবি করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার কিছু সময় আগে হরমুজ প্রণালী থেকে দুটি ভারতীয় জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানা যায়। ভারতীয় নৌবাহিনীর বরাতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জাহাজের ক্রু ও নৌযান নিরাপদ রয়েছে, তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বা গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু প্রকাশ করা হয়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে ট্র্যাকিং সংস্থা ট্যাংকারট্র্যাকার্স ডটকম জানিয়েছে, ঘটনার পর একাধিক জাহাজ দিক পরিবর্তন করে ফিরে গেছে, যার মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপারট্যাংকারও রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের কোনো যুদ্ধজাহাজ নেই, তবে ওমান উপসাগরে ভারতীয় নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ ও সহায়ক নৌযান মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

এদিকে কিছুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য হরমুজ প্রণালী নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছিলেন। তবে সর্বশেষ এই ঘটনার দাবি ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত ইরান সরকার বা নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park