1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ

জাবি প্রতিনিধি 
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির ২০২৬ সালের কার্যকরী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০ ব‍্যাচের শিক্ষার্থী তাশদীদ মাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫১ তম ব‍্যাচের শিক্ষার্থী তাহমিদ আশফাক।

শুক্রবার (১৭ এপ্রিল ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রবিউল সানি স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ‍্য প্রকাশ করা হয়।

এছাড়াও নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহিদ প্রিন্স, শিশির হোসাইন, সৌরভ হাসান, প্রমা রাহা ও সামিয়া হক সূচি (সকলেই ৫০তম ব্যাচের শিক্ষার্থী)

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান, মো. সালমান হোসেন শৈশব, মো. সিয়াম মুন্সী, মুনসুর আহমেদ আসিফ, সোলায়মান সাব্বির, অঙ্কুর সাহা, মো. জাহিদুল ইসলাম, প্রজ্ঞা রহমান, মো. ইমন মোল্লা, রিতা আক্তারী, সামিয়া আক্তার ও জ্যোতি পাল (সকলেই ৫১তম ব্যাচ)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আদনান ইসলাম আফতাহি, সামিন ইয়সার লাবিব, প্রীতি বিশ্বাস ও ফাইযা আনতারা (৫২তম ব্যাচ)। কোষাধ্যক্ষ হিসেবে আরমান হোসাইন এবং দপ্তর সম্পাদক হিসেবে শাহিদ তালুকদার (৫২তম ব্যাচ) মনোনীত হয়েছেন। সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল ইসলাম আবিদ (৫৩তম ব্যাচ)।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে সাকিব তালুকদার এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. তমাল মোল্লা দায়িত্ব পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শেখ ফরিদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সৈয়দ বখতিয়ার আলী ও রিম্পা সাহা মনোনীত হয়েছেন। শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফেরদৌস শরীফ এবং সহ-শিক্ষা সম্পাদক হিসেবে আমির ফয়সাল ও সুমি আক্তার দায়িত্ব পালন করবেন।

ক্রীড়া সম্পাদক হিসেবে তানিশা রহমান ও জুনাইদ হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল সাবিদ দায়িত্ব পেয়েছেন। ধর্ম সম্পাদক হিসেবে রাহুল সরকার এবং সহ-ধর্ম সম্পাদক হিসেবে এস.এম. শাহরিয়া খান জয় মনোনীত হয়েছেন। তথ্য সম্পাদক হিসেবে মারুফ ইসলাম এবং সহ-তথ্য সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম সিয়াম দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন — অনন্ত বিশ্বাস, নূর হামযা, নূর সিয়াম, দিপ্ত অধিকারী, আসিফ রহমান, আব্দুল্লাহ আল ইমাম, রাজিব, রাইসা পূর্ণতা, কাজী নাবিলা আফরিন, শেখ সাদিদ, হিমু ইসলাম অথৈ, অন্তরা, ফাতেমা আজার ফার্মি, জান্নাতুল ফেরদাউস, রাকিবুল ইসলাম রাকিব, বিপ্লব, প্রমিতা, সাদিয়া, শিলা আক্তার, শ্রুতি কর সুমি, নাইমুল ইসলাম, চৈতি বিশ্বাস, সিয়াম রহমান, এনামুল হক, আফফাত আলক, সুজানা আক্তার ও সাবরিনা আমিন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park