1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আইনমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-চিফ হুইপের বক্তব্যের পর জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন বিকেলে – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন!

আইনমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-চিফ হুইপের বক্তব্যের পর জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটেই জামায়াত জরুরি সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park