1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

তারাগঞ্জ যুবদলের সদস্য সচিব নূর হোসেন কতৃক কিশোরগঞ্জ তাঁতীদলের আহবায়কের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রংপুরের তারাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হোসেন ও তার গুন্ডাবাহিনী কতৃক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা তাঁতী দলের আহবায়ক রহিদুল ইসলাম ও তার ছেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলাস্থ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী  রহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি গত বৃহস্পতিবার বিকেলে আমার মোটর বাইকটি ভ্যানে করে ছেলেকে নিয়ে তারাগঞ্জ ফিলিং স্টেশনে জ্বালানি তেল  নেওয়ার জন্য যাই এবং ১ নম্বর সিরিয়ালে মোটরবাইক রাখি। পরে আমার মোটরবাইকটি ৫ নম্বর সিরিয়ালে রাখেন। সিরিয়াল পেয়ে ৩ শত টাকার তেল দেন। সবাইকে চাহিদা মত তেল দিলে এসময় আমিও ৫ শত টাকার তেল সরবরাহের দাবি জানালে তারাগঞ্জ উপজেলা শাখার যুবদলের সদস্য সচিব নূর হোসেন বলেন, টাকার গরম দেখাাইস।

এর পাশাপাশি তিনি নানা দুর্ব্যবহার করেন। এর কারণ জানতে চাইলে তিনিসহ তার গুন্ডা  বাহিনী আমিসহ আমার ছেলে উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং প্যান্টের বেল্ট খুলে এলোপাথারিভাবে বেধড়ক মারপিট করেন। আমার দলীয় পরিচয় দেওয়া শর্তেও তিনি ছেলেসহ আমাকে নির্মমভাবে মারপিট করেন। গুরুতর আহত  অবস্থায় স্থানীয়রা ছেলেসহ আমাকে  উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। আমার অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন করতে  দেরি হয়। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি  নূর হোসেনের সাংগঠনিকভাবে  দৃষ্টান্তমূলক বিচারের জন্য রংপুর বিভাগীয় যুবদলের বিপ্লবী সভাপতি /সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনসহ নতুন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি  জানাচ্ছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park