1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

৩০ আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবি জামায়াতের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া এই আসনগুলিতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার জন্যও দলটি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, এসব আসনে তাদের প্রার্থীর সঙ্গে বিজয়ী ঘোষিত প্রার্থীর ব্যবধান খুবই সীমিত, সর্বোচ্চ ব্যবধান প্রায় ১০ হাজার ভোট। ভোট গণনার সময় তারা জয়ী হওয়ার বার্তা পাচ্ছিল, কিন্তু চূড়ান্ত ফলাফলে তা হয়নি। ভোট পুনরায় গণনা হলে তাদের জয় নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, পুনর্গণনার জন্য আবেদন করা আসনগুলো হচ্ছে: পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১ (রিকশা), ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩ (রিকশা), ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাক্ষণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।

সংবাদ সম্মেলনে আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, নির্বাচন পরবর্তী বিভিন্ন জেলা ও উপজেলা অঞ্চলে জামায়াতের এজেন্ট, সমর্থক ও নারীরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। কিছু আসনে ফলাফল ঘোষণায় দেরি হয়েছে, আবার কিছুতে দ্রুত ফলাফল ঘোষণা করা হয়েছে, যা তিনি অনিয়ম ও অব্যবস্থাপনার উদাহরণ হিসেবে দেখেছেন।

জুবায়ের আরও বলেন, যারা সর্বোচ্চ আসন পেয়েছে, তারা নেতাকর্মীদের ওপর সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণমুক্ত পরিবেশ গড়ে উঠবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park