সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করাই ছাত্রদলের মূল লক্ষ্য।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা ছাত্রদল ও পাইকুরাটি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, রবিন পুনরায় দায়িত্বশীল ভূমিকা রেখে ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অবদান রাখবেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।