1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

জামায়াত-শিবিরের অপকর্ম টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে: আবিদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন ও টিএসসিতে জামায়াত-শিবিরের অপকর্ম বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

আবিদের পোস্টটি শেয়ার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি মন্তব্য করেন, আমন্ত্রণ গ্রহণ করলাম এবং অনুষ্ঠানে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। তবে প্রদর্শিত ডকুমেন্টারি কত ঘণ্টার হবে তা প্রদর্শনের পূর্বে জানানোর অনুরোধ করেছেন।

আবিদ বলেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ! আগামী জাতীয় নির্বাচনের দিন জামায়াত-শিবির দেশজুড়ে অন্তত শতাধিক স্থানে কালো টাকা বিতরণ ও দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহার করেছে। এই অনৈতিক কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে সবাইকে জানানোর জন্য ডাকসু ভবন ও টিএসসিতে দুই দিনব্যাপী বড় পর্দায় গর্জিয়াস আকারে তাদের অপকর্ম প্রদর্শিত হবে।

তিনি সকল শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আপনাদের হতাশ করবো না। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park