1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ঘোষণা বহাল রাখল আপিল বিভাগ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ঘোষণা বহাল রাখল আপিল বিভাগ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ—হাইকোর্টের দেওয়া এই রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রাখেন। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে চলমান প্রশ্নের অবসান ঘটল।

এর আগে বুধবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে গত বছরের ডিসেম্বরে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। শুনানিতে আদালত স্পষ্ট করে জানায় যে সরকারের বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাসে নিহিত, আর জনগণ বৈধতা দিয়েছে বলেই এই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় না। হাইকোর্ট রিট খারিজ করলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা আজ খারিজ করে আপিল বিভাগও একই অবস্থান বহাল রেখেছে।

শুনানির এক পর্যায়ে আদালত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেলের আবেদনে আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনা হয় এবং এ বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চান আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের এই চূড়ান্ত সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের শপথ থেকে গঠন পর্যন্ত সব প্রক্রিয়া এখন আইনি বৈধতা পেল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park