1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র

বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

নোমাইনুল ইসলাম 
  • প্রকাশ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীর তীরে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় এবং মজুদকৃত কাঠ নদীর তীরে ফেলে রেখে যায়।

অভিযান শেষে টহল দল পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতির মোট ৩১৭.৩৮ ঘনফুট কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা।

মারিশ্যা জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ কাঠ পাচার চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে নদীপথে কাঠ পাচার করে আসছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ প্রসঙ্গে মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন,

“আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, কাঠ ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান দমন করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সুত্রে জানা যায়, কাচালং নদী সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে এই নদীপথ ব্যবহার করে কাঠ পাচার হয়ে আসছে। স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে নিয়মিত অভিযান কাঠ পাচার রোধে সহায়ক ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park