1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন

বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন এক নারী

শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক এক বাংলাদেশি নারী প্রায় দুই বছরের সাজাভোগ শেষে স্বদেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা ওই নারীর নাম রেশমা খাতুন (২৪)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার সেতল বাতে গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে।

ভারতের বনগাঁ ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রেশমা খাতুন ২০১৮ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করেন। এরপর পশ্চিমবঙ্গের বাইকেল্লা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে এবং এক বছর ১১ মাস বাইকেল্লা কারাগারে সাজা ভোগ করতে হয়।

কারাভোগ শেষে মানবাধিকারভিত্তিক সংস্থার উদ্যোগে তার বিষয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে ট্রাভেল পারমিট প্রাপ্তির মাধ্যমে তিনি দেশে ফেরার অনুমতি পান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে রেশমাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, দেশে ফেরা রেশমা খাতুনকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নিজেদের জিম্মায় নিয়েছে।

সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে রেশমাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park