1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুখবর সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

সুখবর সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ হিসেবে এবার ১০ থেকে ১২তম গ্রেডের নিয়োগেও অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকার কেউ যোগ না দিলে বা চাকরি ছাড়লে সেই তালিকা থেকে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ থাকবে এক বছর।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে ১৩ থেকে ২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখার নিয়ম চালু হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১০ থেকে ২০তম গ্রেডের সব নিয়োগেই অপেক্ষমাণ তালিকা থাকবে।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এ নিয়মে সরকারি দপ্তরে দীর্ঘদিন পদ ফাঁকা থাকবে না। পাশাপাশি চাকরিপ্রার্থীদের বারবার আবেদন করতে হবে না, ফলে সরকার ও প্রার্থীর খরচ উভয়ই কমে আসবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park