1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশাল শেবাচিমে হামলা–ভাঙচুরে থানায় অভিযোগ রনি–কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

বরিশাল শেবাচিমে হামলা–ভাঙচুরে থানায় অভিযোগ রনি–কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে সকাল সাড়ে ১১টায় হাসপাতালের মাঝের গেটের সামনে অধ্যক্ষ, পরিচালক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। এ সময় রনি, কাফি, রাকিন, সুনান, সিফাত, শামিম, আল মুসা, সিফা, দাইয়ান, এইচ এম আবুল খায়ের, নুরুন নাহার, মো. সিয়াম ওরফে নেয়া ভাই এবং অজ্ঞাতনামা ২৫–৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান।

হামলায় পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল গুরুতর আহত হন। হামলাকারীরা নার্স ও আয়াদের শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park