কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমবায় কর্মকর্তা নাজবিন নাহার এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।