1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জের নিলাদ্রীর নৌকা ঘাটে পর্যটকদের কাছে মাদক বিক্রির সময় দুই কারবারি গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

সুনামগঞ্জের নিলাদ্রীর নৌকা ঘাটে পর্যটকদের কাছে মাদক বিক্রির সময় দুই কারবারি গ্রেপ্তার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রীর নৌকা ঘাট এলাকায় হাউস বোটে আসা পর্যটকদের কাছে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেওয়া অবস্থায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া এবং পাশ্ববর্তী বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন।

শনিবার তাহিরপুর থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদের একটি চালানসহ তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় তাহিরপুর থানায় পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত সেলিম মিয়া ও তার সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park