1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫


মুন্সীগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, “মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।” পাশাপাশি তিনি আরও বলেন, সামনে দেশ নির্মাণে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই আসছে, যার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। কিন্তু আরও দশ জায়গায় হামলা হলেও এনসিপিকে দমন করা যাবে না।”

এসময় মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাসও দেন তিনি। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এই নেতা।

সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস বলেন, “ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জ নয়, যেখানে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের বাইরে বসে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। হাসিনার বিচার করতে হবে। আমি তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “নেতা নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে আসতে হবে।”

সভায় তিনি ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের ঘোষণা দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park