1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রাম ১ আসনে জনগনের মাঝে ৩১ দফার লিপলেট বিতরনে এমপি প্রার্থী ডা.মারুফ  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর

কুড়িগ্রাম ১ আসনে জনগনের মাঝে ৩১ দফার লিপলেট বিতরনে এমপি প্রার্থী ডা.মারুফ 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১২ জুলাই, ২০২৫

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন কুড়িগ্রাম জেলা ড্যাবের আহ্বায়ক ও বিএনপির সদস্য ডা. মোঃ মাহফুজার রহমান মারুফ।

চিকিৎসক পেশা থেকে উঠে আসা এই মানবিক নেতা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি নিয়মিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং রাষ্ট্র কাটামো মেরামতের ৩১দফা রুপরেখার লিপলেট  বিতরন করছেন। রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। মানবিক ও জনমুখী রাজনীতির প্রতীক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডা. মারুফ দলের দুঃসময়ে কখনো পিছু হটেননি। বরং রাজপথে থেকে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দিনমজুর, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো তাকে একজন জনদরদী রাজনীতিক হিসেবে পরিচিত করেছে।শিক্ষিত ও আধুনিক চিন্তাধারার নেতা

আধুনিক ও উন্নয়নমুখী চিন্তাধারায় বিশ্বাসী ডা. মারুফ কুড়িগ্রাম-১ আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চান। তার রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা ও দৃঢ় রাজনৈতিক দর্শন। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী ও উদ্যোক্তারা মনে করেন—ডা. মারুফ সময়োপযোগী, শিক্ষিত ও পরিশীলিত একজন রাজনীতিবিদ।

বিতর্কহীন ও দুর্নীতিমুক্ত অবস্থান রাজনীতিকে ব্যবসা নয়, সমাজসেবার মাধ্যম হিসেবে দেখেন এই নেতা। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা বিতর্কের অভিযোগ নেই। জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক, জনসেবা ও আইনের শাসনে বিশ্বাস তাকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, ডা. মারুফ যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তিনি শুধু একজন জনপ্রতিনিধি নয়, বরং একজন আদর্শিক অভিভাবকের ভূমিকা পালন করবেন। তার নেতৃত্বে ত্যাগী নেতাকর্মীরা সম্মান ও মূল্যায়ন ফিরে পাবে বলেও আশা করছেন তাঁরা।

ডা. মাহফুজার রহমান মারুফকে ঘিরে কুড়িগ্রাম-১ আসনের জনগণের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আস্থার বাতাবরণ। তারা বিশ্বাস করেন, এমন একজন মানবিক, শিক্ষিত ও ত্যাগী নেতা সংসদে পৌঁছালে এলাকাটি উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নতুন দিগন্তে পৌঁছাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park