শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রী (১৩) ধর্ষনের অভিযোগে শিক্ষককে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
বুধবার ৩ জুলাই রাতে স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে আরিফ মিয়া (২৩) স্কুল শিক্ষককে আটক করে শ্রীপুর মডেল থানা পুলিশ। অভিযুক্ত আরিফ মিয়া মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ আয়েশা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক।
ভিক্টিমের মা জানান, আমার মেয়ে স্কুল শিক্ষক আরিফের কাছে প্রাইভেট পড়তো সে সুবাধে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে এবং ভিডিও করে রাখে। পরে স্কুলে খাতা দেখার জন্য আমার মেয়ের বই নেয়। বই আনতে আমার মেয়েকে তার মাদ্রায় খবর দেয়।সেখানে গেলে দরজা আটকে আবরো তাকে ধর্ষন করে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, ভিক্টিমের দাদা থানায় এসে ধর্ষণের অভিযোগ করিলে অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষক আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় এনে তাকে জিজ্ঞাবাদ করিলে সে ধর্ষণের কথা শিকার করে। তার বিরোদ্ধে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।