1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লাকসামে প্রেমিককে খুঁজতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার, তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

লাকসামে প্রেমিককে খুঁজতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার, তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সৈয়দ মুজিবুর রহমান দুলাল
  • প্রকাশ বুধবার, ১৮ জুন, ২০২৫

লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসামে প্রেমিককে খুঁজতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর এক স্বজন (মামাতো ভাই) লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো-লাকসাম পৌর এলাকার বাসিন্দা অটোরিকশা চালক এনায়েত রহমান ওরফে সাক্কু, সাগর এবং স্বপন মিয়া।

মঙ্গলবার (১৭ জুন) গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগেরদিন সোমবার রাতে অভিযুক্ত অটোরিকশা চালকসহ তিনজনকে আটক করেন পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী পাশবর্তী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি লাকসামের একটি কারখানার শ্রমিক। তিনি গত ৮ জুন রিফাত নামে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে লাকসাম বাজারে আসেন। এ সময় এনায়েত রহমান ওরফে সাক্কু নামে একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক ওই তরুণীর প্রেমিক রিফাতকে খুঁজে দেওয়ার নাম করে লাকসাম রেলওয়ের জংশন প্ল্যাটফরমে নিয়ে যায়। সেখানে অধিক রাত পর্যন্ত অপেক্ষা করে। একপর্যায়ে প্ল্যাটফরমে অবস্থানরত কতিপয় বখাটেদের সঙ্গে যোগসাজসে ভোররাতের দিকে ওই তরুণীকে স্টেশনের অদূরে একটি পরিত্যক্ত টিনসেড ঘরে নিয়ে যায়। সেখানে ব্যাটারী চালিত অটোরিকশা চালক এনায়েত রহমান ওরফে সাক্কুসহ খোরশেদ,সাগর ও স্বপন তাঁকে পালাক্রমে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই তরুণী কৌশলে পালিয়ে কর্মস্থলে আসেন এবং পরিবারকে বিষয়টি অবহিত করেন।

সোমবার (১৬ জুন) রাতে পরিবারের সহায়তায় ভূক্তভোগী ওই তরুণী বিস্তারিত বিষয়টি লাকসাম থানায় জানান। ঘটনা জানার পর কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি, লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার এবং লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের নির্দেশনায় লাকসাম থানা
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০ (সংশোধনী ২০২০) ৭/৯(৩)/৩০ ধারায় লাকসাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি বলেন, ওই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত তিনজনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরো জানান, ভুক্তভোগী ওই তরুণীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park