নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সাংবাদিকদের সাথে সম্প্রীতির বন্ধনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর বেগম (সাগর) তিনি তার জন্মস্থানে ১৪ জুন দুপুরে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা নিজ বাড়িতে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এবং আগামী সংসদ নির্বাচনে নোয়াখালী(৪)সদর সুবর্ণচর (সংরক্ষিত) আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের আশীর্বাদ নিয়ে মনোনয়ন প্রত্যাশী।