1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন এর বদলীজনিত সংবর্ধনা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন এর বদলীজনিত সংবর্ধনা অনুষ্ঠিত 

বদিউজ্জামান তুহিন
  • প্রকাশ রবিবার, ২৫ মে, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন এর বিদায় জনিত এবং নতুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিমা আক্তার এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি,মাদ্রাসা শিক্ষক সমিতি এবং উপজেলা স্কাউটস এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ শিক্ষক সমিতি,সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন। বাংলাদেশ শিক্ষক সমিতি, সেনবাগ উপজেলা শাখার সদস্য সচিব আবু তাহের সেলিম এর সঞ্চালনায়

বক্তব্য রাখেন -বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন, নতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিমা আক্তার,কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম আজম, নবীপুর ফয়জুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা ইয়াছিন করিম,উপজেলা স্কাউটস কমিশনার আবু বকর ছিদ্দিক,উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ কামাল উদ্দিন।

সমাপনী বক্তব্য রাখেন আয়োজিত অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি,সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম।  অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী এবং নতুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেই শিক্ষক সমিতি,মাদ্রাসা সমিতি এবং উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে শিক্ষক নেতৃবৃন্দ  ফুলেল শুভেচ্ছা এবং উপহার সামগ্রী তুলে দিয়েছেন। 

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।  অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park