1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পটুয়াখালীর দুমকিতে পিস্তলসহ অপহরণ ও ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি প্রথমবার নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়ায় দিনভর কর্মসূচি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন শ্যামনগরে বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২”

পটুয়াখালীর দুমকিতে পিস্তলসহ অপহরণ ও ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মৃত বারেক দুয়ারির ছেলে আল আমিন দুয়ারি (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাশেম বেপারির ছেলে তারেক বেপারি (৪২)।

থানা সূত্রে জানা গেছে, ওই দুই সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অত্যাধুনিক পিস্তল, পুলিশের হ্যান্ডকাফ, তিন সেট বারবের পোশাক, পাঁচটি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি, গাড়ির দুটি নম্বর প্লেট, প্লাস, স্ক্রু-ড্রাইভারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে বাউফল ও নবীনগরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিয়মিত মামলা রুজু করে বুধবার (আজ) তাদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের মাঝে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এই চক্রটি অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park